গোলাপগঞ্জে মৃত গরুর মাংস বিক্রির দায়ে আটক ২
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে মৃত গরু জবাই করে মাংস বিক্রি করার সময় দুই জনকে আটক করে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকাদক্ষিণ বাজারে দত্তরাইল গ্রামের হারুন মিয়া মাংস কিনতে গেলে তিনি দেখতে পান মাংস থেকে পঁচা দূর্গন্ধ ও পানি বের হচ্ছে। হারুন মিয়া বিষয়টি কয়েকজন ব্যবসায়ী, ৪নং ওয়ার্ডের মেম্বার সেলিম আহমদ, বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মান্নান ও গোলাপগঞ্জ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারন সম্পাদকসহ কয়েকজনকে অবগত করেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে নাতে মাংসসহ দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়। দুপুরে আটককৃত দুই জনকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খান আটককৃত আলা উদ্দিন (৫৫) ও শিহাব উদ্দিন (৫২) কে মৃত গরুর মাংস বিক্রি করার দায়ে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং আনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিহাব উদ্দীন ২৫ হাজার টাকা প্রদান করে মুসলেকা দিয়ে ছাড়া পান।
ঘটনার সততা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed