Main Menu

জৈন্তাপুরে ৬ লাখ টাকার ভারতীয় বিড়ি উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: র‌্যাবের বিশেষ অভিযানে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৪৯ হাজার টাকা।
র‌্যাব জানায়, ২২ জুলাই শুক্রবার দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোহাম্মদ জিয়াউল হক এর নেতৃত্বে র‌্যাব-৯’র একটি অভিযানিক দল অভিযান চালিয়ে এসব বিড়ি উদ্ধার করে।
এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জৈন্তাপুর উপজেলার জুয়াইর টুলবাড়ী এলাকার মৃত আঃ মোতালিবের দুই ছেলে মোঃ ইসলাম উদ্দিন (৪৫) ও তার সহোদর মোঃ জমির উদ্দিন (৩৫) পালিয়ে যায়।
অভিযানে জৈন্তাপুর উপজেলার জুয়াইর টুলবাড়ী গ্রামের মোঃ ইসলাম উদ্দিনের বাড়ীর পশ্চিম ভিটার চৌচালা টিনের বসত ঘরের ভিতর হতে রক্ষিত অবস্থায় ছয় লক্ষ ঊন পঞ্চাশ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

Share





Related News

Comments are Closed