Main Menu

চার বছর ধরে নিখোঁজ ফুলবাড়ীর মানিক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজদের সন্ধানে নেমেছে পুলিশ। ৪ বছর থেকে নিখোঁজ এসএসসি পাস আব্দুল ওয়াদুদ মানিক (২০)।
নিখোঁজ আব্দুল ওয়াদুদ মানিক উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দলালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। এই ঘটনায় গত ২০/০৭/২০১৬ইং তারিখে আব্দুল ওয়াদুদ মানিকের পিতা আব্দুল জলিল ফুলবাড়ী থানায় একটি জিডি করেছেন। জিডি নং ৮৯২।
আব্দুল জলিল জানান, ২০১১ইং সালে এসএসসি পাশ করার পর পারিবারিক কলহের কারণে সে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ীতে আসেনি এবং পরিবারের সাথে তার কোন যোগাযোগও নাই। এরই মধ্যে পুলিশ নিখোজ তল্লাশী করতে গেলে তিনি গত ২০ জুলাই এই জিডি করেন।
জানা গেছে আব্দুল জলিলের ১ম স্ত্রী নিলুফা বেগম এর গর্ভে আব্দুল ওয়াদুদ মানিক ও রেদওয়াদুল ইসলাম নামে ২ সন্তানের জন্ম হয়। আব্দুল ওয়াদুদ মানিক এর জন্মের পর আব্দুল জলিলের স্ত্রী নিলুফা ইয়াসমিনের অকাল মৃত্যু হয়। এর পর আব্দুল জলিল ২য় বিয়ে করেন। সেই স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২য় স্ত্রী ঘরে আনার পর সৎ মায়ের সঙ্গে আব্দুল ওয়াদুদ মানিক ও রেদওয়াদুল ইসলামের সম্পর্কের অবনতি হয়। এ কারণেই আব্দুল ওয়াদুদ এসএসসি পাশ করার পর ঘর ছাড়ে। তার অপর ভাই রেদওয়্দাুল ইসলাম একটি কুরিয়ার সার্ভিসের গাড়ী চালকের চাকুরী করে। এখন ২য় স্ত্রীসহ বসবাস করেন আব্দুল জলিল।
ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, পরিবার থেকে নিখোজ হওয়া যুবকেরা জঙ্গি কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এ কারনে সারাদেশে নিখোজদের তালিকা তৈরী করা হচ্ছে। সেই কর্মসুচির অংশ হিসেবে ফুলবাড়ীতেও নিখোজদের সন্ধান করা হচ্ছে। সেই তল্লাশীর মুখে পড়েন আব্দুল জলিল। তার ছেলে আব্দুল ওয়াদুদ মানিক দীর্ঘ ৪ বছর থেকে নিখোজ রয়েছে। পুলিশ তার ছেলের কথা জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, তার সঙ্গে কোন যোগাযোগ নাই। এ কারণে আবুদল জলিল গত ২০ জুলাই ফুলবাড়ী থানায় এই নিখোজ জিডি দায়ের করেন। ওসি মকছেদ আলী আরোও বলেন, সারা উপজেলায় ঘরে ঘরে নিখোজদের সন্ধান করা হচ্ছে। এই তালিকা আরোও বৃদ্ধি পেতে পারে।

Share





Related News

Comments are Closed