সিলেটে কারারক্ষীদের লাঠিপেটায় ৬ সাংবাদিক আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কারাক্ষীদের তান্ডব ও পৈশাচিক হামলায় ৬ সাংবাদিক আহত হয়েছেন। ছিনিয়ে নেয়া হয়েছে তাদের ৬টি ক্যামেরা। ভাংচুর করা হয়েছে অর্ধশতাধিক মোটর সাইকেল।
আহত সাংবাদিরা হচ্ছেন, দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক আনিছ মাহমুদ, দৈনিক যুগভেরীর মামুন হোসেন, ড্রীম সিলেট-এর জাকির হোসেন দীপু, সিলেট সূরমার শহীদুল ইসলাম, সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, বেঙ্গল টাইমস নিউজ-এর ফটো সাংবাদিক তাহের আহমদ। আহতদের মধ্যে প্রথমোক্ত চারজনকে গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় কারাগার ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুসহ কয়েকজন ছাত্রলীগ নেতার জামিনে মুক্তি উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা কারাগার ফটকের সামনে যান। এসময় সিলেট কেন্দ্রীয় কারাগার গেইটের ভেতরে প্রবেশ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কারারক্ষীদের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা সম্মিলিতভাবে ছাত্রলীগকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় কারারক্ষীরা জেলরোডে থাকা ছাত্রলীগসহ দর্শনার্থীদের অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর করে। মোটর সাইকেল ভাংচুরসহ কারারক্ষীদের তান্ডবের ছবি তুলতে ও পেশাগত দায়িত্ব পালন করতে যান ফটো সাংবাদিকরা। এসময় কারারক্ষীরা নিরস্ত্র সাংবাদিকদের উপর পৈশাচিক হামলা চালায়। কারারক্ষীরা সাংবাদিকদের লাঠি, কাটের রোল ও বন্দুকের বাট দিয়ে আঘাত করে সাংবাদিকদের মাটিতে ফেলে বুট দিয়ে তাদের লাথিপেটা করে। পাশাপাশি সাংবাদিকদের ৬টি ক্যামেরা ছিনিয়ে নেয় এবং কয়েকটি আছড়িয়ে ভেঙ্গে ফেলে। কারারক্ষীরা দৈনিক উত্তরপূর্বের ফটোসাংবাদিক নুরুল ইসামের, দৈনিক সমকালের ইউসুফ আলী ও বেঙ্গল টাইমস নিউজ-এর নির্বাহী সম্পাদক কামরুল আই রাসেলের মোটর সাইকেল গুড়িয়ে দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ফটো সাংবাদিকদের উপর সিলেট কেন্দ্রীয় কারারক্ষীদের পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট নিউজক্লাব, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি ও সিলেট অন্লাইন রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ। তারা ঘটনার সাথে জড়িত কারারক্ষীদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহনে উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed