রবিবার শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক ছাত্রদলের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে রবিবার (২৪ জুলাই) দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে কর্মসূচির কথা জানান সংগঠনটির দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি।
বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে নজির বিহীন এবং পরিকল্পিতভাবে সাজা দেওয়ার প্রতিবাদে রোববার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালন করা হবে।’
ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed