সিলেটে ছাত্রলীগ-কারারক্ষী সংঘর্ষ, আহত ২০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কেন্দ্রীয় কারাগারের ফটকে কারারক্ষীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে চার সাংবাদিক সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ২৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।
বৃহস্পতিবার আদালত থেকে ছাত্রলীগ নেতা হিরন মাহমুদ নীপু জামিন পান। এ কারনে বিকেলে কারা ফটকে নিপুকে বরণ করে নিতে ২ শতাধিক ছাত্রলীগ কর্মী জড়ো হয়। তারা মোটরসাইকেল শোভাযাত্রা করে কারা ফটকে গিয়ে মুর্হূমুর্হু মিছিল দেয়। সন্ধ্যে পৌনে ৬টার দিকে নীপুর কারামুক্তির প্রাক্কালে ছাত্রলীগের কর্মীরা কারাগারের প্রধান ফটক ঠেলিয়ে ভেতরে ঢুকার চেষ্টা করে। এ সময় ফটকে থাকা কারারক্ষীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের প্রথমে ঠেলাঠেলি এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় ১০ মিনিট ব্যাপী সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ কর্মীরা কারা ফটকে ৩-৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
এদিকে, সংঘর্ষের সময় কারারক্ষীরা কর্তব্যে নিয়োজিত সাংবাদিকদের উপর হামলা চালায়। তারা প্রথম আলোর চিত্র গ্রাহক আনিস মাহমুদ সহ ৪ জন ফটো সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়। এ সময় তারা সাংবাদিকদের মারধোর করে। সংঘর্ষের পর ঘটনাস্থলে ২০-২৫টি মোটর সাইকেল ভাংচুর করা অবস্থায় দেখা যায়।
কারা ফটকে উপস্থিত স্থানীয় লোকজন ও সাংবাদিকরা জানিয়েছেন, কারারক্ষীরা উত্তেজিত হয়ে এসব মোটর সাইকেল ভাংচুর করে। ভাংচুরকৃত মোটরসাইকেলের মধ্যে সাংবাদিকদের চারটি মোটর সাইকেল রয়েছে। সংঘর্ষের ঘটনার পর কারারক্ষীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক আনিস মাহমুদ, শহীদুল ইসলাম, মামুন হাসান, দীপু সহ ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার সগীর মিয়া জানান, দেশের সার্বিক পরিস্থিতির কারণে কারাগার এলাকায় নিরাপত্তার কারণে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ছাত্রলীগ কর্মীরা মোটর সাইকেল নিয়ে কারাগারের গেইটের ভেতরে ঢুকতে চাইলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কিছু মোটর সাইকেল ভাংচুর হলে কেউ আহত হয়নি বলে জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিধি অনুযায়ী নিপুকে মুক্তি দেয়া হয়েছে।
কারা ফটকে উপস্থিত একজন সাংবাদিক জানান, কোতয়ালীর থানার ওসি সোহেল আহমদ একদল পুলিশ নিয়ে নিপুকে কারাগার থেকে নিয়ে গেছেন।
গত ১৫ মে দুটি মামলায় গ্রেফতার হন বহুল আলোচিত ছাত্রলীগ নেতা নিপু।
এ ব্যপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি রহমত উল্লাহ জানান, ছাত্রলীগ নেতা নিপুর মুক্তিলাভ নিয়ে কারাগারের সামনে ছাত্রলীগ ও কারারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটি কারাগার কর্তৃপক্ষের আওতায় থাকায় তারাই এটি দেখবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed