Main Menu

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকা থেকে রবি দাস (২৫) নামে এক চা শ্রমিকের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রবি দাস ভাড়াউড়া চা বাগানের চা শ্রমিক হরি কুমার রবি দাসের ছেলে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ সংবাদ মাধ্যমকে জানান, দুপুরে ভাড়াউড়া এলাকার রেললাইনে রবি দাসের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ভোরে কোনো এক সময় ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed