বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে কারাদন্ড
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামে অপ্রাপ্ত বয়স্ক দশম শ্রেনীতে পড়–য়া ছাত্রী সুলতানা আক্তার সালমাকে বিাল্য বিবাহ দেয়ার অপরাধে তার পিতা নুরুল আমীন (৪৫) কে ৫দিনের বিনাশ্রম করাদন্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫দিনের দন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।
গত শুক্রবার নারিকেল তলা গ্রামের লন্ডন প্রবাসী হাজি জহুর মিয়ার সদ্য ব্রিটিশ ভিসা পাওয়া পুত্র ছালেহ আহমদের সাথে একই গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমীনের মেয়ে গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সুলতানা আক্তার সালমার কাবিন ছাড়াই স্থানীয় ইমাম কর্তৃক আকদ্ পড়ানোর মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়। বাল্য বিবাহের এ সংবাদটি পুরো গ্রামে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বাল্য বিবাহের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহনের জন্য সহকারী কমিশনার (ভুমি) কাজী আরিফুর রহমানকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় সহকারী কমিশনার (ভুমি) কাজী আরিফুর রহমান একদল পুলিশ নিয়ে নারিকেলতলা গ্রামে বাল্য বিবাহের সাথে জড়িতদের আটক করতে অভিযান চালান। প্রথমেই অপ্রাপ্ত বয়স্ক কনের পিতা নুরুল আমীনকে আটক করা হয়। এসময় বর ছালেহ আহমদ ও চাচাতো ভাই লাল মিয়া কনের দাদা হারুন মিয়া এবং আকদ্ পড়ানোর সাথে জড়িত নারিকেলতলা দারুস্সালাম জামে মসজিদের ইমাম মাওলানা আলা উদ্দিন পালিয়ে যায়। পরে আটককৃত কনের পিতা নুরুল আমীনকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান জানান, অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ এর ধারায় তার পিতা নুরুল আমীনকে দন্ডাদেশ দেয়া হয়েছে এবং বর ছালেহ আহমদ ও মসজিদের ইমাম আলা উদ্দিনকে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
[
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed