সিলেটে নতুন পুলিশ সুপারের যোগদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ মনিরুজ্জামান যোগদান করেছেন। মঙ্গলবার তিনি তার নতুন কর্মস্থলে যোগ দেন।
বুধবার সন্ধ্যায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ তিনি বিশেষ পুলিশ সুপার হিসেবে এসবি- ঢাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
মনিরুজ্জামান ১৯৭২ পটুুয়াখালী জেলায় এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০০১ সালে ২০তম বিসিএস-এ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তিনি ইতোপূর্বে এএসপি হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায়, ডিএমপির মিরপুর জোনে এসি হিসেবে এবং তেজগাঁও ও মতিঝিল জোনে এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে লক্ষীপুর জেলা এবং সর্বশেষ বিশেষ পুলিশ সুপার হিসেবে এসবি, ঢাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশে সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১১ সালে আইজিপি ব্যাজ পদকে ভূষিত হন। অত্র জেলার আইন শৃংখলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed