বিশ্বনাথে রাস্তা পাকাকরন কাজ শুরু
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশন থেকে ঘাসিগাঁও পর্যন্ত মাত্র ৬শত মিটার রাস্তা পাকাকরণ না হওয়ায় দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
অবশেষে ২০ লক্ষ টাকা ব্যয়ে গত ১৬ জুলাই শুরু হয়েছে রাস্তাটি পাকাকরন কাজ। রাস্তাটি পাকাকরন কাজ সম্পন্ন হলে দূর্ভোগ লাগব হবে জনসাধারনে উন্নত হবে যাতায়াত ব্যবস্থা এমনটাই মনে করছেন এলাকাবাসী।
এদিকে, রাস্তার পাকাকরণ কাজ শুরু করায় সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি উরম আলী ও সাধারন সম্পাদক প্রদীপ চন্দ্র দেব।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed