চিত্তবিনোদনে পিছিয়ে কক্সবাজারের পর্যটন স্পট গুলো
অজিত কুমার দাশ হিমু, কক্সবাজার থেকে: যে কোন ভ্যাকেশনাল ছুটিতে প্রতিবছরই কক্সবাজারে পর্যটকের ঢল নামে। সম্ভাবনাময় এ পর্যটন স্পট গুলোতে মনোরম প্রকৃতিক দৃশ্য কিংবা পুরাকৃত্তি অবলোকন করা গেলেও বিনোদনের ব্যবস্থা নেই বললেই চলে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পর্যটক আকর্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগে পর্যটন স্পটগুলো যেমন- সমুদ্র সৈকত, বৌদ্ধ বিহার, আদিনাথ মন্দির কিংবা পাহাড়ি ঝর্ণা সহ বিভিন্ন স্পটে চিত্ত বিনোদন মূলক পার্ক গড়ে তুলতে হবে।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে প্রাকৃতিক মনোরম আবহ খুঁজে পাওয়া যায় এ শহরে। তাই প্রতিবছরই বিভিন্ন ছুটিতে দেশি-বিদেশি পর্যটকের ঢল নামে কক্সবাজারে। তবে দিনে ঘুরার জায়গা থাকলেও সন্ধ্যার পর পর্যটকদের হোটেল কক্ষেই আবদ্ধ থাকতে হয়। অথচ বিশ্বের অন্যান্য পর্যটন স্পট গুলোতে দিন রাত সময় কাটানোর রয়েছে ব্যবস্থা। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকের কাছে আকৃষ্ট করতে সরকারি-বেসরকারি উদ্যোগে বিনোদনের ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার।
তিনি বলেন, যদি সরকারি ও বেসরকারি যৌথ ব্যবস্থাপনায় বিনোদনমূলক পার্ক গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে পর্যটকরা কক্সবাজারে আসার জন্য আগ্রহী হবে।
এদিকে, জেলা প্রশাসক মো. আলী হোসেন বলছেন, পর্যটন উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তবে দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরও বলেন, কক্সবাজারের পর্যটন স্পট গুলোতে যতটুকু বিনোদনের ব্যবস্থা আছে তা যথেষ্ট নয়। আমরা চেষ্টা করছি কিভাবে সুস্থ বিনোদনের ব্যবস্থা বাড়ানো যায়। একটু সময় লাগলেও আমরা খুব দ্রুত এটা সম্পূর্ণ করবো।
সূত্রে জানা যায়, পর্যটন নগরী কক্সবাজারে প্রতি বছর ১০ লাখেরও বেশি দেশি-বিদেশি পর্যটক আসেন।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed