ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, ইলিয়াস মুক্তি যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে রবিবার (১৭ জুলাই) দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয় এবং বৃহত্তর সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতা কর্মীদের সন্ধান কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াাহিদ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, রিনুক আহমদ, অর্পন ঘোষ, রায়হাদ বকস্ রাক্কু, খালেদুর রশিদ ঝলক, দেলোয়ার হোসেন চৌধুরী, দেওয়ান নিজাম খান, আবদুল কাইয়ুম, স্বপন আহমদ, মামুন আহমদ, সিদ্দেক আলী, আলা উদ্দিন মনাই, রাসেল আহমদ, সুমন আহমদ, জাকারিয়া আহমদ, আশরাফ উদ্দিন রাজিব, আজিজ খান সজিব, দীপু আহমদ, তরিকুল ইসলাম, ছদরুল ইসলাম লোকমান, তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, এস. কে শাহিন, মীর্জা অপু, মোঃ আইনুল ইসলাম, জুনেদ আহমদ, আব্দুল হামিদ, সৈয়দ মিনহাজ, ইকবাল হোসেন, সোয়েব আহমদ খান, রায়হান মাহমুদ, সায়েব খান, শফিকুল হক শামীম, আলমগীর আহমদ, পারভেজ চৌধুরী, হৃদয় আহমদ, হাবিব আহমদ, মোস্তাক আহমদ, ছয়ফুল ইসলাম, মনজু আলম, সৈয়দ শাহানুর, সৈয়দ আব্দুল আলিম, সৈয়দ ফরহাদ, মোঃ ইমরান, আহমদ আলী, আব্দুল কাদির, কাইয়ুম আহমদ, বদরুল আলম, সাহেদ আহমদ, রাসেল আহমদ, আলী আহমদ, সুবেল আহমদ, নাছির আহমদ প্রমুখ।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More



Comments are Closed