জেলা বারের সভাপতি শমিউলসহ ৪ জনের পদত্যাগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা আইনজীবী সমিতির সংবিধান সংশোধনী নিয়ে সৃষ্ট দ্বন্দের জের ধরে শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম, সহ সম্পাদক আহমদ ওবায়দুর রহমান ফাহমী, জয়নুল ইসলাম রুবেল ও সদস্য ওবায়দুর রহমান পদত্যাগ করেছেন। এরপরই কার্যনির্বাহী কমিটি সভা করে সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ আবদালকে শোকজ করা হয়েছে।
জেলা বারের লাইব্রেরী সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা ও সংবিধান সংশোধনী সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সংবিধানে কয়েকটি সংশোধনী আনা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সমিতির সভাপতি পদে নির্বাচন করতে আইন পেশায় ৩০ বছরের অভিজ্ঞতা ও সাধারণ সম্পাদক পদে লড়াইয়ের জন্য ২০ বছরের অভিজ্ঞতার শর্ত রাখা হয়। এতে ক্ষুব্দ হয়ে এডভোকেট সারোয়ার আহমদ চৌধুরী আবদাল আইনজীবী সমিতির সভাপতি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন।
এতে অপমান বোধ করেন সভাপতি শমিউল আলম। শনিবার কার্যালয়ে এসে পদত্যাগ করেন তিনি। তার সাথে পদত্যাগ করেন আরো ৩ জন।
এ অবস্থায় তাৎক্ষণিক সমিতির সহ সভাপতি অশেষ করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এডভোকেট আবদালকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয় এবং আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed