ফেসবুকের স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে এক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এই স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের ইব্রাহিমপুরে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ দুই ভাই হলেন আবদুল মালেক (৩৫) ও সায়েম আহমদ (২৫)। আহত দুজনকে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গজিয়া ইব্রাহিমপুর গ্রামে সম্প্রতি এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় ওই গ্রামের মালেক মিয়া তাঁর ফেসবুক পেজে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন আহমদকে দায়ী করে একটি স্ট্যাটাস দেন। এতে ক্ষুব্ধ কবির উদ্দিনের পক্ষের লোকজনের সঙ্গে ১৫ জুলাই শুক্রবার বিকেলে মালেকের কথা-কাটাকাটি হয়।
কথা-কাটাকাটির জের ধরে সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এক পক্ষ আরেক পক্ষের ওপর বন্দুক নিয়ে চড়াও হলে বিক্ষিপ্তভাবে গোলাগুলি চলে। একপর্যায়ে মালেক মিয়া পক্ষের আবদুল মালেক ও ফয়সল আহমদ নামের দুই ভাই গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ সাদীপুর ইউপির চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। পরবর্তী সময়ে একটি কেন্দ্রের ভোট পুনঃ গণনার জন্য তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সাদীপুর ইউপির ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed