Main Menu

৩৭ দিনের ছুটি শেষে শাবি খুলছে আজ


বৈশাখী নিউজ ২৪ ডটকম : গ্রীষ্মকালীন ও ঈদ-উল-ফিতরের ৩৭ দিনের ছুটি শেষে আজ রবিবার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ডেপুটি রেজিস্ট্রার আ.ফ.ম মিফতাউল হক জানান, শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হয়েছে। আজ রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। পূর্ব নির্ধারিত ক্লাস ও পরীক্ষা যথারীতি শুরু হবে।
উল্লেখ্য, ১২ জুন থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

Share





Related News

Comments are Closed