জেনে নিন আপনার নামে নিবন্ধিত সিমের সংখ্যা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ব্যবহার হওয়া ১১ কোটি ৬০ লাখেরও বেশি সিম নিবন্ধন হয়েছে। কিন্তু মোবাইলফোন ব্যবহারকারীরা এখনও অনেকে জানেন না তার নামে (জাতীয় পরিচয়পত্রের নম্বরের বিপরীতে) কয়টি সিম নিবন্ধন হয়েছে।
যদিও বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে মোবাইলফোনের সিম/রিম নিবন্ধনের সরকার ঘোষিত নির্দিষ্ট সময় পার হয়েছে। যেসব সিম ওই সময়ের মধ্যে নিবন্ধন হয়নি সেগুলো বন্ধও করে দিয়েছে সরকার। তবে এখনও চলছে সিম নিবন্ধন।
মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে। জানতে হলে সংশ্লিষ্ট মোবাইলফোন থেকে এসএমএস বা ডায়াল করতে হবে। জেনে নেওয়া যাক কিভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-
গ্রামীণফোন: মেসেজ অপশনে গিয়ে info লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে
বাংলালিংক: ডায়াল করুন *1600*2# নম্বরে
রবি: *1600*3# ডায়াল করুন ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টা সিম নিবন্ধিত হয়েছে।
এয়ারটেল: *121*4444# ডায়াল করুন
টেলিটক: মেসেজ অপশনে গিয়ে info লিখে পাঠিয়ে দিন 1600 নম্বরে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed