জঙ্গী প্রতিরোধ ও জাতীয় ঐক্যের আহবানে মানববন্ধন
এহসান বিন মুজাহির: জঙ্গীবাদ প্রতিরোধ ও শান্তি স¤প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহবানে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে শ্রীমঙ্গল চৌমোহনায় শনিবার (১৬ জুলাই) দুপুরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীমঙ্গল শাখা।
সুজন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি কাওছার ইকবালের পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসসক্লাব সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, দৈনিক আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি ছৈয়দ ছায়েদ আহমদ দৈনিক দিনকাল শ্রীমঙ্গল প্রতিনিধি রুবল আহম্মদ,সাবেক চেয়ারম্যান আফজল হক, নিতেস সুত্রধর, সাংবাদিক জাবেদ, কলামিস্ট আমিরুজামান প্রমুখ। বক্তারা শোলাকিয়া, গুশশানসহ ফ্রান্সে হামলায় নিহতের প্রতি শোক প্রকাশ এবং এ ঘটনায় নিন্দা জ্ঞাপন করেন। মানবন্ধনের পক্ষ্যে বিভিন্ন সংগঠন সংহতী প্রকাশ করে।
Related News
মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯)Read More
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More



Comments are Closed