জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নামাদপুর গ্রামে তিন বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, উত্তর নাদামপুর গ্রামের আব্দুল রউফের ছেলে রাহি আহমদ শুক্রবার সকালে পরিবারের লোকজনের অলক্ষ্যে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে পুকুর থেকে তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
হাসপাতালের ডা. শারমিন আরা আশা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed