দর্জি জালাল হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্বনাথ উপজেলার তাজ মহরম গ্রামের মৃত হাজী শমসের আলীর পুত্র দর্জি আখলিছুর রহমান জালালের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে রশিদপুর জনমঙ্গল ঈদগাহ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ১৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর পয়েন্টে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
৬নং বিশ^নাথ ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও জনমঙ্গল রশিদপুর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আমির আলীর পরিচালনায় মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, বিশ^নাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, নবনির্বাচিত চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, কারিকোণা সমাজকল্যাণ সংঘের সহ সভাপতি নিজাম উদ্দিন, শাহজিরগাঁও সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি ফয়জুল ইসলাম জয়, সোনার বাংলা ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লিটন মিয়া, জনমঙ্গল রশিদপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাহিবুর রহমান সালাম, প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ শিপন আহমদ, পাঞ্জেরী সাহিত্য পরিষদ বিশ^নাথের সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন দয়াল, ইউডিসি ক্রিকেট ক্লাবের সভাপতি শেখ সালাহ উদ্দিন, অগ্রগামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সালিশ ব্যক্তিত্ব আবুল কালাম কচির, বিশিষ্ট মুরব্বী হাজী হিরন মিয়া, শেখ নুর মিয়া, হাজী আবুল কালাম, শেখ মনির মিয়া, মাসুক মিয়া, হাজী আব্দুল হামিদ, যুব সংগঠক শেখ আজাদ, ফিরোজ মিয়া, ইজার আলী মেম্বার, মেম্বার ফেরদৌস, মেম্বার আব্দুল মুমিন মামুন, মেম্বার নজরুল ইসলাম মনির, তরুণ সংগঠক মুহিবুর রহমান সালাম, মুসাদ্দেক হোসেন সাজুল, হাবিবুর রহমান, কাওছার, জাহাঙ্গীর, সিতাব, মাহবুব আহমদ জুবেল, আব্দুল হান্নান সুহেল, শেখ সালাহ উদ্দিন, শাহ হাবিবুর রহমান, রফিক মিয়া, এনামুল হক, কায়েস, সালাম, তাহের, মোতাহির খান, সাহিদুর, রিপন, এমরান, আসাদুজ্জামান নুর, শফিক, আবুল কালাম রুনু, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সুবেলুর রহমান চৌধুরী, লিটন আহমদ, আব্দুল আহাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দর্জি জালালকে ঘরে থেকে ডেকে নিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এটা একটি ঘৃণিত ও ন্যাক্কারজনক কাজ। খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। বক্তারা আরো বলেন জালার হত্যার সাথে জড়িত পলাতক খুনীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সকল আসামীকে ফাঁসি দেয়ার জোর দাবী জানান।
মানববন্ধনে ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়, শেখ হাবিবুল্লাহ মাষ্টার দাখিল মাদরাসা, বিশ^নাথ থানা সমিতি, অগ্রগামী সমাজকল্যাণ সংস্থা, নাজির বাজার সোনারবাংলা ক্রীড়া সংস্থা বাওনপুর, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা হিমিদপুর, আনন্দ সমাজ কল্যাণ সংস্থা তাজমহরম, শাহজিরগাঁও সমাজ কল্যাণ সংস্থা, অগ্রযাত্রা সমাজ কল্যাণ সংস্থা রামপুর, কারিখোনা সমাজ কল্যাণ সংস্থা, লালাবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসী, কুসুম কলি উত্তর ধর্মদা, পাঞ্জেরী সাহিত্য ও সংস্কৃতিক পরিষদ, বিশ^নাথ ডেফোডিল এসোসিয়েশন এর নেতৃবৃন্দ একাত্ততা পোষণ করে উপস্থিত ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed