সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু
সুনানমগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় লাকী রাণী নামে (১৩) এক কিশোরীর মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ-দিরাই সড়কের ঘাগলি এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাকী ঘাগলী নারায়ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও নারায়ণপুরের যতীন্দ্র দাসের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে ঘাগলি এলাকায় সুনামগঞ্জ-দিরাই সড়ক পার হচ্ছিল লাকি। এসময় মালবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়। এ ঘটনার পর সুনামগঞ্জ-দিরাই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed