সিলেটে সমাজতান্ত্রিকদলের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকার গুলশানে হোটেল হলি বেকারী ও শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জাতীয় সমাজতান্ত্রীক দলের (জেএসডি) উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবববন্ধনে মনির উদ্দীন মাষ্টার এর সভাপতিত্বে ও সেলিম জামান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দীন চৌধুরী সুইট বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে জাতিকে মুক্ত করতে হলে প্রয়োজন জঙ্গীবাদ বিরোধী লৌহকঠিন জাতীয় ঐক্য।
ঐক্য গড়ে তোলার স্বার্থে অবিলম্বে রাজনৈতিক বিরোধ, ক্ষমতার দন্দ, পারস্পরিক প্রতিহিংসা সকিছু ভুলে গিয়ে প্রধানমন্ত্রীকে জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়াতে চায় এমন সকল রাজনৈতিক দল ও সমাজশক্তিকে নিয়ে জাতীয় কনভেনশন ডাকতে হবে। দেশের রাজনীতি, রাষ্ট্র- ব্যবস্থাপনা ও আইন কানুনকে বর্তমান সমাজ চাহিদা উপযোগী করে তুলতে হবে।
মানবন্ধনে বক্তব্য রাখেন মোফাজ্জল করিম চৌধুরী, আয়ুব আলী, রফিকুল হোসেন চৌধুরী বকুল, মোস্তাক আহমদ বাবু, জহিরুল ইসলাম, কাউসার আহমদ, হাবিবুল ইসলাম জুয়েল, দিলাল আহমদ, আরকান আহমদ, আজাদ আহমদ, এনাম আহমদ চৌধুরী, আলী আহমদ রাজু, মো: মিছবা উদ্দীন, জাহাঙ্গীর আলম, রাজু আহমদ, আতীক আহমদ প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed