কিছুদিনের মধ্যেই শুটিংয়ে ফিরবেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক : এবার ঈদটা দারুণ কেটেছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার। সোমবার (১১ জুলাই) তার জন্মদিন হওয়ায় সেই উৎসবে ভিন্নমাত্রা যোগ করেছে। ঈদের কারণে আপাতত কোন শুটিং নেই। নেই কাজের তাড়া। তাই অনেকটা ছুটির আমেজেই জন্মদিনটা কেটেছে তার। কেমন কাটছে আপনার বিশেষ দিনটি? ‘তেমন কোন প্ল্যান নেই। বাসায় আছি। আর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটেছি।’-জানালেন পূর্ণিমা।
বাইরে না বেরুলেও কাছের আত্মীয়-বন্ধুবান্ধবরা কিন্তু তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলছেন না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ওয়াল ছেয়ে গেছে শুভেচ্ছাবার্তায়। সেই বার্তাগুলোরই উত্তর দিচ্ছেন আর বসে বসে টিভি দেখছেন। এবার ঈদে তার বেশ কটি নাটক প্রচারিত হয়েছে। একটিও মিস করেননি। জানালেন, সবগুলো নাটকেরই ভালো রেসপন্স পাচ্ছি।’
ছুটি শেষে কিছুদিনের মধ্যেই আবারও শুটিংয়ে ফিরবেন বলে জানালেন তিনি।
উল্লেখ্য, এবার ঈদে ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘ভিমরতি বিড়ম্বনা’, মাসুদ সেজানের ‘লাভ অ্যান্ড কোং’ এস এ হক অলিকের ‘ফিরে যাওয়া হলো না’সহ বেশ কটি নাটকে অভিনয় করেছেন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed