স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেনকে আটক করেছে স্থানীয় লোকজন।
সোমবার রাতে হাতেনাতে আটক করে আজ মঙ্গলবার সকালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের বাঙালি গুচ্ছগ্রামের সভাপতি মো. হানিফ মিয়ার ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহেরের ছোট ভাই।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নেওয়ার পর আটক ছাত্রলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed