সুরমা নদীতে তলিয়ে যাওয়া শিক্ষকের খোঁজ মিলেনি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সুরমা নদীতে পড়ে তলিয়ে যাওয়া শিক্ষকের সন্ধান এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল তার সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজ শিক্ষকের নাম হায়দার আলী (৫০)। তিনি সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান।
সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার শিমুল মো. রফি জানান, সকাল সাড়ে ৯টার দিকে খেয়া পাড়ি দেয়ার সময় নদী তীরবর্তী এলাকায় পানিতে পড়ে যান হায়দার আলী। নদীতে স্রোত থাকায় তিনি দ্রুত তলিয়ে যান। খবর পেয়ে কাজিরবাজার সেতু সংলগ্ন আশপাশের বিশাল এলাকা জুড়ে আমরা তাঁর সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছি।
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রিন্সিপাল আব্দুল হালিম জানান, সকালে হায়দার আলী নদী পারাপারের সময় নৌকা থেকে পানিতে পড়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed