কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে পর্যটকের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেলের লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
লাউয়াছড়া বনবিট কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয়ের যুবক (২০) মারা যায়।
বনবিট কার্যালয় সূত্র আরও জানায়, নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে বিষয়টি উর্দ্ধতন বন কর্মকর্তাসহ শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো: সাহেব আলী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো: রেজাউর করিম তাকে এ দুর্ঘটনার কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত যুবক পর্যটক হতে পারে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed