Main Menu

ছাতকে সন্ত্রাসী হামলায় যুবক আহত, টাকা ও মোবাইল লুট

ছাতক প্রতিনিধি : ছাতকে সন্ত্রাসী হামলায় হোসাইন আহমদ (১৭) নামে এক যুবক আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র।
মঙ্গলবার দুপুরে সুলতানপুর গ্রামের রাস্তায় পৌছলে প্রকাশ্য দিবালোকে ফিল্মী স্টাইলে সন্ত্রাসীরা তার উপর হামলায় চালায়। এসময় হামলাকারীরা তার কাছে থাকা বাড়ীর কাজের প্রায় ৫০ হাজার টাকা ও একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়
স্থানীয় সূত্র জানায়, দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী মিলনের নেতৃত্বে ৬/৭জন যুবক তার উপর হামলা চালায়। শুধু হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি তার সাথে থাকা টাকা ও মোবাইল নিয়ে তাকে মাটিতে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে অজ্ঞান অবস্থায় পথচারীরা স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।

Share





Related News

Comments are Closed