সিলেট এয়ারপোর্ট থানার ওসি বদলি
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মী আব্দুল্লাহ অন্তর খুনের ঘটনার পরদিন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেনকে বদলি করা হয়েছে। মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হয়েছেন কোতয়ালি থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন। সোমবার (১০ জুলাই) দিনগত মধ্যরাতে গৌসুল হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, পুলিশ কমিশনারের এক আদেশে গৌসুল হোসেনকে গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে।
মূলত থানাগুলোতে পরিদর্শক পদে সিনিয়রদের পর্যায়ক্রমে সরিয়ে জুনিয়র কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এয়ারপোর্ট থানার ওসিকে বদলি করা হয়েছে বলে জানান এডিসি রহমত উল্লাহ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed