সিলেটে স্বেচ্ছাসেবকলীগ কর্মী হত্যায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মী আব্দুল্লাহ অন্তর খুনের ঘটনায় আ.লীগ নেতাসহ ৫জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
সোমবার (১০ জুলাই) মধ্যরাতে নিহতের স্ত্রী শিউলি খানম বাদী হয়ে মেট্টোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ সানিকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এ তথ্য জানান। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
রোববার (১০ জুলাই) দুপুরে আওয়ামীলীগ নেতা সুলতান আহমদ সনির নগরীর পাঠানটুলা এলাকার নেহার মঞ্জিলে আবদুল্লাহ অন্তর নামে স্বেচ্ছাসেবক লীগ কর্মী আব্দুলাহ অন্তরকে জবাই করে খুন করা হয়। ঘটনার পর থেকে আ.লীগ নেতা সানি আতœগোপনে চলে গেছেন।
জানা গেছে, নিহত আবদুল্লাহ অন্তরের বাড়ি রাজশাহীতে। তিনি পরিবার নিয়ে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় আ.লীগ নেতা সানির বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গত রোববার বাসা ভাড়া নিয়ে বাড়ির মালিক আওয়ামীলীগ নেতা সানির সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে অন্তর তার বন্ধু আমির হোসেনকে ফোন করে বাসায় যেতে বলেন। আমির হোসেন ওই বাসার সামনে যাওয়ার পর দেখেন কয়েকজন যুবক অন্তরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। পরে আহত অবস্থায় অন্তরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, নিহত অন্তর ১৬ বছর আগে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তার স্ত্রী শিউলি খানম সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজে নার্স হিসেবে কর্মরত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে, স্বেচ্ছআসেবকলীগ কর্মী আব্দুল্লাহ অন্তরকে হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মোঃ সারওয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস।
সোমবার এক বিবৃতিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান তারা। নিহত আব্দুল্লাহ অন্তর সিলেট মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সহ সভাপতি ছিলেন। গত রোববার পাঠান টুলায় সন্ত্রাসী হামলায় নিহত হন আব্দুল্লাহ অন্তর।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed