মানুষের বসবাসের জন্য টাইটান উপগ্রহই উপযুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: পৃথিবীর বায়ুমণ্ডলের দূষণ, ওজোন স্তরে ফুটো, গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি সমস্যাগুলি বহু দশক ধরেই সংকটের দোড়গোড়ায় এনে ফেলেছে মানবসভ্যতাকে। বিজ্ঞান তাই নিরন্তর সন্ধান করে চলেছে মানুষের বসবাসযোগ্য অন্য কোনও গ্রহ বা উপগ্রহের।
এখন পর্যন্ত বহু গ্রহই আবিষ্কৃত হয়েছে কিন্তু তার বেশিরভাগই অন্য সৌরমণ্ডলে। তাই এই সৌরমণ্ডলেরই অন্য কোনও গ্রহ বা উপগ্রহ বসবাসযোগ্য কি না, সেই নিয়ে ক্রমাগত গবেষণা করে চলেছেন মহাকাশবিজ্ঞানীরা।
তেমনই গবেষণার ফলাফল, আমাদের সৌরমণ্ডলেরই একটি উপগ্রহে রয়েছে বসবাসের উপযোগী পরিবেশ। সংবাদ সংস্থা জিনহুয়ার খবর অনুযায়ী, সেটি হল শনির সবচেয়ে বড় উপগ্রহ টাইটান। তবে এই উপগ্রহে তরল অবস্থায় পানি পাওয়া যায়নি। তারপরও কীভাবে বাস করবে মানুষ?
কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানাচ্ছেন, পানি ছাড়াই এই উপগ্রহে বসবাস করা যাবে এবং এক্ষেত্রে তারা এই উপগ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন সায়ানাইড (HCN)-এর উপস্থিতিকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
তবে এই যৌগ থেকে মানুষের বসবাসের উপযোগী পরিবেশ ঠিক কীভাবে তৈরি হবে সে বিষয়ে এখনও বিশদভাবে কিছু জানাননি তারা।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed