অবশেষে উদ্ধার হল সেই লজ্জাবতী বানরটি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ৪দিন খাঁচায় বন্দি থাকার পর বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানরটি উদ্ধার করল সিলেট বন বিভাগ। লাউয়া ছড়া সংরক্ষিত বনে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হবে।
রোববার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর ১১ জুলাই সোমবার সকাল ১১টায় সিলেট বন বিভাগের উদ্যোগে সারী রেঞ্জ কর্মকর্তা নাসির মোহাম্মদের নেতৃত্বে ডিবির হাওর গ্রামের রসময় বিশ্বাসের ছেলে লীলময় বিশ্বাসের (৪৫) বাড়ী হতে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।
লীলাময় বিশ্বাস জানান- ৭ জুলাই শিশুরা বাঁশ ঝাড় হতে বানরটি আটক করে খেলা করছিল। তিনি দেখতে পেয়ে শিশুদের কবল হতে বানরটি উদ্ধার করেন। পরে স্থানীয় সংবাদকর্মীর মাধ্যমে বানরটি বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানান।
সংবাদকর্মী এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা সারী রেঞ্জ কর্মকর্তা কে বিষয়টি অবহিত করেন। সারী রেঞ্জ কর্মকর্তা নাছির মোহাম্মদ ৪দিন পর ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সারি বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সাংবাদিক মোঃ রেজওয়ান করিম সাব্বির, শাহজাহান কবির খাঁন ও রেঞ্জের স্টাফ মাসুদ আলী। রেঞ্জ কর্মকর্তা লীলময় বিশ্বাসের বাড়ীতে পৌঁছালে তিনি বন কর্মকর্তাদের কাছে লজ্জাবতী বানরটি তুলে দেন।
এ বিষয়ে বন কর্মকর্তা নাসির মোহাম্মদ জানান- বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বানরটি উদ্ধার করা হয়েছে। বানরটি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন বিলুপ্ত প্রজাতির এই বানরটি লাউয়া ছড়া সংরক্ষিত বন ভূমিতে অবমুক্ত করা হবে। নিজ হেফাজতে বানরটিকে অক্ষত অবস্থায় রক্ষা করে ৪দিন লালন পালন করায় লীলময় বিশ্বাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed