ফেসবুক নিয়ে বিপাকে রোজিনা
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা রোজিনা। আশি ও নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। টানা চোখের অপরূপ সুন্দরী এই নায়িকার পর্দায় উপস্থিতি মানেই মিষ্টি হাসিতে দর্শকের মন ভুলানো অভিনয়।
সম্প্রতি ফেসবুক নিয়ে বেশ ঝামেলায় আছেন এই গুণী শিল্পী। তার নামে বেশ কিছু ভুয়া অ্যাকাউন্ট কেউ খুলে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন এবং মিডিয়ার অনেক মানুষকে বন্ধুত্ব করার জন্য অনুরোধ পাঠাচ্ছেন। এসব জানার পর বেশ চিন্তিত হয়ে পড়েছেন রোজিনা।
এ প্রসঙ্গে রোজিনা বলেন, আমার ফেসবুক অ্যাকাউন্টে বন্ধুর সংখ্যা মাত্র ৫০ জন। আমার সঙ্গে কয়েকজন মিডিয়ার সাংবাদিকসহ আত্মীয়স্বজনরা ফেসবুকে রয়েছেন। ঈদের আগে লন্ডন থেকে দেশে ফেরার পর ফেসবুকে লক্ষ্য করে দেখলাম আমার নামে বেশ কিছু ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা স্ট্যাটাসে লিখছেন। কে বা কারা এ কাজ করছেন জানি না। আমি এরই মধ্যে ওইসব ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করেছি।
তিনি আরো বলেন, সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার আসল অ্যাকাউন্টে বন্ধুর সংখ্যা খুবই কম। তাই ওসব ভুয়া অ্যাকউন্ট থেকে অন্যরা সাবধান থাকবেন।
উল্লেখ্য, চিত্রনায়িকা রোজিনা বর্তমানে লন্ডনে থাকেন। গত মাসে তিনি ঢাকায় এসেছেন। এবারের ঈদের বেশ কয়েকটি অনুষ্ঠানে তাকে অংশ নিতে দেখা গেছে। রোজিনা সর্বশেষ ২০০৫ সালে ফেরদৌসের সঙ্গে ‘রাক্ষুসী’ ছবিতে অভিনয় করেন। মতিন রহমানের পরিচালনায় ছবিটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম।
রোজিনা মায়া বড়ির বিজ্ঞাপনের মাধ্যমে বড়পর্দায় ১৯৭৬ সালে ‘জানোয়ার’ সিনেমাতে সহনায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান। পরে তিনি এফ কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান। এই ছবিটি সফল হয় এবং তিনি হাতে বেশ কিছু ছবি পান। রোজিনার বেশির ভাগ ছবিই পোষাকী।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed