একাদশ শ্রেণিতে ১৩ জুলাই থেকে ভর্তি উন্মুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা থেকে বিলম্ব ফিসহ ভর্তি চলবে ১২ জুলাই মঙ্গলবার পর্যন্ত। ১৩ জুলাই বুধবার থেকে উন্মুক্তভাবে ভর্তি করানো হবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা তালিকা, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অপেক্ষমাণ তালিকা (১০ জুলাই প্রকাশিত, অনলাইন/এসএমএস’এ সব আবেদনকারী) থেকে বিলম্ব ফিসহ ভর্তি ও নিশ্চায়ন (মেধাক্রম অনুসারে) ১২ জুলাই পর্যন্ত চলবে।
১৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত কলেজে আসন খালি থাকা সাপেক্ষে কলেজ কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বনিম্ন জিপিএ’র ভিত্তিতে উন্মুক্তভাবে ম্যানুয়াল পদ্ধতিতে বিলম্ব ফিসহ ভর্তি চলবে।
পূর্ব নির্ধারিত সর্বনিম্ন জিপিএ’র নিচে কোনো শিক্ষার্থীকে ভর্তি করানো হলে তার রেজিস্ট্রেশন করা হবে না বলে এতে উল্লেখ করা হয়।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed