মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃস্টে শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার মিয়া নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ২ টায় শহরের মাতারকাপন এলাকার বিএনএসবি চক্ষু হাসপাতালের পাশে এই ঘটনাটি ঘটে। মৃত আনোয়ার মিয়া রাজনগর উপজেলার কদমহাটা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নির্মানাধীন গেইটে কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুতের লাইনে জড়িয়ে যায় আনোয়ার। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার পলাশ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়না তদন্ত ছাড়াই তার আত্নীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed