ফুলবাড়ীয় ডায়রীয়া ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বৈরি আবহাওয়ার কারনে ডায়রিয়া ও ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। তিব্র সংকট দেখা দিয়েছে স্যালাইন ও খাবার স্যালাইনের।
সোমবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায় ৩১ শয্যা স্বাস্থ্য কেন্দ্রে রোগী ভর্তি হয়েছে ৮০ জন। ফলে বেডে জায়গা না পেয়ে আশ্রয় নিয়েছে হাসপাতালের মেঝেতে। জায়গা না থাকায় অনেকে ব্যবস্থা পত্র নিয়ে রোগেিক বাড়ীতে ফিরে নিয়ে যেতে দেখা গেছে।
স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আরিফ হোসেন জানান, ঈদের দিন থেকে সোমবার পর্যন্ত কয়েক হাজার রোগী চিকিৎিসা নিতে এসেছে, কিন্তু হাসপাতালের বিছানা না থাকায় অনেককে ভর্তি করা সম্ভব হয়নি। যাদেরকে ভর্তি নেয়া সম্ভব হয়নি তাদেরকে চিকিৎসার ব্যবস্থা পত্র দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে ডায়রিয়া ও ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় বাজারে খাবার স্যালাইনের তিব্র সংকট দেখা দিয়েছে।
বাংলাদেশ ফার্মেসির মালিক উত্তম কুমার বলেন, রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে মজুদ শেষ হয়েছে। ঈদের ছুটি শেষ হলে আবার সরবরাহ স্বাভাবিক হলে এই সংকট শেষ হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরল ইসলাম বলেন, অনাবৃষ্টি ও তিব্র তাপদাহ ও বৈরি আবহাওয়ার কারণে ডায়রিয়া ও ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিনি আরো বলেন, এই স্ব্স্থ্যা কেন্দ্রে শুধু ফুলবাড়ী উপজেলার বাসিন্দারাই আসেনা ফুলবাড়ী পৌরশহরের কোলঘেষা বিরামপুর,নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার বাসিন্দারা চিকিৎসা নিতে আসে। যার ফলে এই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটিতে রোগীর চাপ সবসময় বেশি থাকে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed