কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় এনজিও কর্মকর্তা নিহত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় বাবর আলী (৩৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাটাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবর আলীর বাড়ি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার কসবা গ্রামে। তিনি এনজিও সংস্থা টেঙ্গামারা মহিলা সমবায় সমিতি-কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে কোম্পানীগঞ্জ থানার এসআই মুজিবুর রহমান জানান, সিলেটগামী একটি ট্রাক ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed