বিদেশ যাওয়ার টাকা না পেয়ে দুই ভাইকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে যাওয়ার টাকা না পেয়ে ছোট ২ ভাইকে খুন করেছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে পুলিশের হাতে আটক খুনি নুরুল ইসলাম।
রোববার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল হায়দারের আদালতে এই স্বীকারোক্তি দেয় নুরুল। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ছোট দুই ভাই আজিজুর রহমান (১০) ও মতিউর রহমান (৮) কে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন নুরুল ইসলাম (২৫)। তিনজনই সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীনগর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র। বুধবার (৬ জুলাই) দুপুরে বাড়ি থেকে গেলেও এরপর আর বাড়ি ফিরেনি তিনজনের কেউই।
ওইদিন (বুধবার) রাতেই স্থানীয়রা একই উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা গ্রাম থেকে নুরুলকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।
এরপর শনিবার সকালের দিকে স্থানীয় মানান বিলে দুই শিশুর মরদেহ ভেসে ওঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে আজিজুর রহমান ও মতিউর রহমানের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নুরুল ইসলাম বেড়ানোর কথা বলে তার ছোট ২ ভাইকে নিয়ে বের হয়। পরে উপজেলার মানান বিলে তাদেরকে নিয়ে গলা টিপে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয়। নিহত দুই ভাই আজিজুর রহমান ও মতিউর রহমান ঐদিন থেকে নিখোঁজ ছিল। নুরুল ইসলামও এসময় পালিয়ে যায়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed