Main Menu

কোম্পানীগঞ্জে শিশু ধর্ষনের শিকার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নে এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। শনিবার রাতে ধর্ষনের শিকার হয় নারায়নপুর গ্রামের শ্রমিক আব্দুন নূরের শিশুকন্যা নাছিমা বেগম (১২)।
স্থানীয় সুত্রে জানাযায়, রাতে আব্দুন নূরের কাঁচা বসত ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে তার শিশুকন্যাকে উঠিয়ে নিয়ে যায় একই গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র খলিল মিয়া (২৪)। শিশুকন্যাকে উঠিয়ে স্থানীয় উস্তার খালী নদীর পাড়ের একটি নির্জন এলাকায় নিয়ে সে রাতভর ধর্ষন করে। রোববার সকালে নদীর পাড় থেকে অজ্ঞান অবস্থায় শিশুকন্যা নাছিমা বেগমকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
ধর্ষিতার পিতা জানান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের পরামর্শে দ্রুত মেয়েকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed