Main Menu

ATM কার্ড ব্যবহারে সতর্কতা

বৈশাখী নিউজ ডেস্ক: আমরা প্রায় সবাই মোটামুটি ATM কার্ড ব্যবহার করি। সঙ্গে করে টাকা নিয়ে যাওয়ার থেকে সঙ্গে ATM কার্ড রাখা ভালো। এতে টাকা পয়সাও অনেক নিরাপদে থাকে। মোটামুটি ATM কার্ডের যে বিষয়গুলো মাথায় রাখতে হয়। যেমন- ATM কার্ডের পিন নম্বর এবং পাসওয়ার্ড কোনোভাবেই কাউকে বলা উচিত নয়। কোথাও লিখে রাখাও উচিত নয়। ATM কার্ড ব্যবহার করার ক্ষেত্রে আরও কিছু নিয়ম মেনে চলা উচিত। জেনে নিন সেগুলো কী কী-

১. অনেকেই আপনাদের পরামর্শ দিয়ে থাকেন যে, ATM মেশিনের সামনে টাকা গোনা উচিত নয়। তবুও আপনি যদি সেই কাজ করে থাকেন, তাহলে ছোট্ট একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন। অনেক সময় ATM ব্যবহারকারীরা অভিযোগ জানিয়ে থাকেন যে, তারা যত টাকা চেয়েছেন, পরিবর্তে সেই টাকা পাননি। আপনার ক্ষেত্রেও যদি তেমন কোনও ব্যাপার হয়ে থাকে, তাহলে চিন্তার কোনও কারণই নেই। কারণ, সঠিক পরিমাণ টাকা না পাওয়া গেলে আপনি ব্যাংকের কাথে অভিযোগ জানাতেই পারেন। ব্যাংক আপনাকে আপনার প্রাপ্য টাকা ফিরিয়ে দিতে বাধ্য।

২. অনেকেই ATM থেকে তাড়াতাড়ি কাজ মিটিয়ে বেরিয়ে যান। ATM থেকে ট্রানজাকশন হয়ে যাওয়ার পর সবসময় ক্যানসেল বাটন প্রেস করে ট্রানজাকশন শেষ করে তবেই ATM থেকে বেরনো উচিত। এর মাধ্যমে আপনি একটা বিষয়ে নিশ্চিন্ত থাকবেন যে, অন্য কেউ আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে না।

৩. ATM থেকে টাকা তোলার সময় আপনি নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করেছেন যে, অনেকেই ATM মেশিনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন। এর কারণ, তারা আপনার আঙ্গুলের চলাচল লক্ষ্য করেন। আপনি কী পাসওয়ার্ড দিচ্ছেন, তা আপনার আঙ্গুলের চলাচলের মাধ্যমে জেনে নেয়ার চেষ্টা করেন। তাই ভুল করেও এই ভুলটা করবেন না। ATM-এ পাসওয়ার্ড দেয়ার সময় সবসময় আপনার শরীর দিয়ে মেশিনটি আড়াল করে রাখবেন।

৪. দু’একদিন অন্তর অন্তর আপনার মিনি স্টেটমেন্ট ব্যালেন্স চেক করতে থাকবেন। এর মাধ্যমে আপনার একটা ধারণা থাকবে যে, কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে, আর কত টাকা আপনি তুলেছেন বা ফেলেছেন। তাছাড়া, কখনও যদি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অজ্ঞাতে টাকা তোলা হয়ে গিয়ে থাকে, বা টাকা তোলা হয়ে থাকে, তার ট্রানজাকশন আপনি জানতে পারবেন।

৫. একজন ATM ব্যবহারকারী হিসেবে আপনার সবসময় একটা বিষয় খেয়াল রাখা উচিত যে, বেশিক্ষণ ATM মেশিন আটকে রাখা উচিত নয়। ATM খুবই দরকারি মাধ্যম। অনেকেই সেটা ব্যবহার করার জন্য বাইরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন।

Share





Related News

Comments are Closed