টাঙ্গাইলে যুবককে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে বাবুর আলী (৩৮) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দেলদুয়ার সদরের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
দেলদুয়ার থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এ হত্যাকান্ডের কোনো ক্লু পায়নি পুলিশ। নিহত বাবুর আলী দেলদুয়ার দক্ষিণ পাড়ার মৃত সানু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাবুর বেড়াতে বের হয়। সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা বাড়ির পাশেই বাবুর আলীকে গলা কাটা অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কে বা কারা তাকে খুন করেছে তা এখনো বলা যাচ্ছে না। পারিবারিক বা পারিপার্শিক কোন্দলের কারণে হত্যাকান্ডটি ঘটতে পারে। এব্যাপারে এখনো মামলা না হলেও পুলিশ হত্যাকান্ডের ক্লু উদঘাটনের চেষ্টা করছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed