Main Menu

খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবারের মতো এবারো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

প্রথমে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেন তিনি। এরপর বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বেগম জিয়া।

এর আগে বেলা সোয়া ১২ টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া প্রথমে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এবং পরবর্তীতে বনানীতে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এরপর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

Share





Related News

Comments are Closed