দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় ৬জন গুলিবিদ্ধ, আটক ২
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঈদের জামাতে নামাজ আদায়কে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে মামলা মোকদ্দমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বন্দুকের গুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে গ্রামের প্রভাবশালী আব্দুল মালিক গোত্রের লোকজন তাদের প্রতিপক্ষ মনু মেম্বারের লোকজনকে স্থানীয় ঈদগাহ ময়দানে প্রথমে ঈদুল ফিতরের জামাতে নামাজ পড়তে নিষেধ করে। একপর্যায়ে গ্রামের গন্যমান্য লোকজনের হস্তক্ষেপে বিরোধীয় দুপক্ষ ইদগাহে নামাজ আদায় করেন। কিন্তু পরবর্তীতে জোহরের নামাজের প্রাক্কালে গ্রামের মসজিদে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা আব্দুল মালিক গোত্রের বন্দুকধারীরা মনু মেম্বারের লোকজনের উপর গুলিবর্ষন করে। এতে বৃদ্ধ সিরাজুল ইসলাম (৬৫), আব্দুল বারিক (৩৫), ফরুখ মিয়া (৫৫), আল আমিন (৩০), সুজাত মিয়া (৫৫) ও মেহেদী হাসান (১০) গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে দিরাই থানার এসআই কাজলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মালিক গোত্রের ওয়াকিব আলীর পুত্র হোসেন (৩২) ও মৃত আরব উল্লাহর পুত্র ইকবাল (২৫) কে আটক করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ওসি আনিসুর রহমান বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed