গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবারের মতো এবারো ঈদের দিন সকালে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
শুভেচ্ছা বিনিময়ে ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।
এছাড়া সামজের দুস্থ শ্রেণীর মানুষও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেয়েছেন। দুস্থদের জন্য চারটি আলাদা ডেস্কও খোলা হয়েছে। এখানে তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া জানাতে পারবেন।
বেলা ১১টার দিকে কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed