Main Menu

ওসমানীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জালাল মিয়া (১৮)। সে উপজেলার সাদিপুর ইউপির হলিমপুর গ্রামের সুরুজ মিয়ার পুত্র।

শনিবার সকালে একই গ্রামের আবুল কালাম খানের বাড়ির পুকুর পাড়ে একটি মেহগনী গাছের সাথে তাঁর আত্বীয় স্বজনরা জালাল মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করে।
নিহতের পরিবার ও থানা পুলিশ এটা কে অপমৃত্যু বলে অখ্যায়িত করলেও স্থানীয়দের দাবি, পারিবারিক শত্রুতার জের ধরে হয়ত জালালকে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ সঠিক ভাবে তদন্ত করলে ঘটনার সাথে জড়িত থলের বিড়াল বেরিয়ে আসবে। কারন নিহত জালাল মিয়ার ভাইদের মধ্যে সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকত।

স্থানীয়দের প্রশ্ন জালাল মিয়া যদি আত্মহত্যা করেই থাকে তাহলে তার নিজ বাড়িতে করতে পারত। এখানে আবুল কালাম খানের বাড়িতে কেন? এছাড়া গত শুক্রবার দিবাগত রাতে নিহত জালাল মিয়ার সাথে তাঁর ভাই আবদুর রকিবের ঝগড়া হয়েছিল। এখন আব্দুর রকিবকেই থানায় অপমৃত্যু মামলার বাদি দেখানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই ওসি মহিবুর রহমান বলেন, প্রাথমিক অবস্থায় আত্মহত্যার আলামত পাওয়ায় ও নিহতের ভাইয়ের বক্তব্য অনুযয়ী এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মামলা নং ০২। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed