সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ার আহ্বান খালেদা জিয়ার
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গুলশানে সন্ত্রাসী হামলায় দেশের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা ও ত্রুটি এবং সন্ত্রাসীদের ক্ষমতার প্রকটতা ফুটে উঠেছে। দলমত নির্বিশেষে সবার মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা করতে হবে।
আজ রোববার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হামলা প্রসঙ্গে বলেন, গণতন্ত্রহীন দেশে অসহিষ্ণু রাজনীতি ও আইনের শাসনের অভাব চলতে থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। গুলশানে সন্ত্রাসী হামলায় দেশের নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা, ত্রুটি এবং সন্ত্রাসীদের ক্ষমতার প্রকটতা ফুটে উঠেছে। দলবল নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসবাদকে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, দেশ ও জাতির বর্তমান ও ভবিষ্যৎ আজ বিপন্ন, কে ক্ষমতায় থাকবে সেটা আজ বড় কথা নয় সন্ত্রাস দমনই বড় কথা।
বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাতে গুলশানে হোটেল হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হামলায় ২০ জন নিহত হয়। এর মধ্যে নয়জন ইতালিয়ান, সাতজন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি আমেরিকান ও দুজন বাংলাদেশি রয়েছেন। এর আগে জিম্মিদের উদ্ধার প্রচেষ্টাকালে দুই পুলিশ কর্মকর্তা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম নিহত হন। পরে শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন থান্ডারবোল্টে ছয় সন্ত্রাসী নিহত হয় বলে তারা দাবি করেছে।
ওই হামলার প্রতিবাদে রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন। বিবৃতিতে তাঁরা উগ্রবাদী শক্তিকে নির্মূল করতে দল মত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে দুষ্কৃতকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান দেশের বিরাজমান দুশাসনেই বহিঃপ্রকাশ। আমি আবারও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, সভ্যতাবিরোধী উগ্রবাদী শক্তিকে নির্মূল করতে দলমত নির্বিশেষে সবার সমন্বিত প্রচেষ্টাকে কাজে লাগাই। এখনই এই উগ্রবাদী শক্তিকে দমন করতে না পারলে এঁরা দীর্ঘতম যুদ্ধ চালিয়ে দেশের জনগণের শান্তি, সুস্থিতি, নিরাপত্তা বজায় রাখা কঠিন করে তুলবে।’
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজRead More



Comments are Closed