Main Menu

কারাগারে থেকেও ‘স্ট্যাটাস’ লিখেন ছাত্রলীগ নেতা নিপু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু কারাগারে থাকলেও সচল রয়েছে তাঁর ফেসবুক একাউন্ট। ১৫ মে’র পর থেকে এ পর্যন্ত নিপুর ফেসবুক একাউন্ট থেকে তিনটি স্ট্যাটাস দেওয়া হয়েছে।
সর্বশেষ শুক্রবার বিকেলে নিপুর ফেসবুক একাউন্ট থেকে স্ট্যাটাস দেওয়া হয়। এতে নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছেন নিপু।
কারাগারে বন্দি থাকা অবস্থায় একজন আসামী কি করে ফেসবুকে সচল থাকেন এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগির হোসেন বলেন, কারাগারের ভেতরে থাকা অবস্থায় কারো মোবাইল ফোন বা ফেসবুক ব্যবহারের সুযোগ নেই। পরিবার বা বন্ধুদের কেউ নিপুর ফেসবুক থেকে স্ট্যাটাস দিতে পারেন। খোঁজ নিয়ে দেখতে হবে নিপুর মোবাইল ফোনটি পুলিশ জব্দ করেছে নাকি তার পরিবারের কাছে আছে।
সগির হােসেন বলেন, এছাড়া আসামীকে যখন আদালতে আনা নেওয়া করা হয় তখন সে পুলিশের জিম্মায় থাকে। সে সময় কোনো আসামী ফেসবুক ব্যবহার করে থাকলে সেটা দেখার দায়িত্ব কারা কর্তৃপক্ষের নয়।
নিপুর ফেসবুক ঘেঁটে দেখা যায়, শনিবারের আগে গত ১৬ মে ও ১৩ জুন ফেসবুকে দুটি স্ট্যাটাস দেন হিরণ মাহমুদ নিপু। ১৬ মে ও ১৩ জুন আদালতে তাঁর হাজিরার তারিখ ছিলো বলে আদালত সূত্রে জানা গেছে।

Share





Related News

Comments are Closed