পাঁচ ভাইয়ের সাথে ঘর করছেন এক স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: যা আছে মহাভারতে, তা ঘটে চলেছে এই ভারতে। পুরো ব্যাপারটাকে এভাবে বললে ভুল হয় না নিশ্চয়ই। দ্রৌপদীর পাঁচ স্বামী ছিল এবং কীভাবে পাঁচজনকে নিয়ে তিনি দিব্য সংসার সামলাতেন, তা রীতিমতো আলোচনার বিষয়। কিন্তু সে কাজ অনায়াসে সামাল দেন এই ভারতেরই একপ্রান্তের মহিলারা।
হিমালয়ের কোলে কয়েকটি পরিবার এখনও রয়ে গিয়েছে যেখানে এক স্ত্রীর উপরে সমান অধিকার থাকে পরিবারের সব ভাইয়ের। এ নিয়ে অনেকের আপত্তি থাকলেও, যারা এইভাবে সংসার চালাচ্ছেন, তারা কিন্তু সুখে থাকার কথাই বলেন।
দেরাদুনের গ্রামে গেলেই পাওয়া যাবে এমন কয়েকটি পরিবারের সন্ধান। ২১ বছরের রাজ্জো ভার্মার স্বামীর সংখ্যা ৫। তারা পাঁচ ভাই। একেবারে দ্রৌপদীর মতোই। প্রতিরাতেই তিনি একেকজন স্বামীর সঙ্গে কাটান। এ নিয়ে স্বামীদের মধ্যেও কোনও দ্বন্দ্ব নেই। তার দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তবে কোন স্বামীর ঔরসে তার জন্ম, তা রাজ্জো জানেন না।
রাজ্জো জানাচ্ছেন, তার পরিবারের এই ধারা চলে আসছে অনেক আগে থেকেই। তার মা তিন ভাইয়ের স্ত্রী ছিলেন। পাঁচ স্বামীর মধ্যে কে তার সবথেকে বেশি কাছের? রাজ্জো বলছেন, সকলেই। স্বামীরাও একবাক্যে স্বীকার করছেন, স্ত্রীকে নিয়ে তারা যারপরনাই সুখী।
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed