ভারতীয় ভিসা পেতে ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যসহ সর্বক্ষেত্রে এগিয়ে গেছে। এদেশের নারীরাও এখন আর পিছিয়ে নেই। নারীদের সংগঠন সিলেট উইমেন্স চেম্বারের মাধ্যমে নারীরা নিজেদের পাশাপাশি দেশসহ গোটা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশেষভাবে অবদান রাখছেন। স্বল্পসময়ে ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে উইমেন্স চেম্বারসহ ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং সিলেটে একটি ভিসা অফিস করারও চিন্তাধারা রয়েছে। সিলেটে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্ঠির লক্ষে তিনি সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের নেত্রীবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
সিলেট উইমেন্ চেম্বারের প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনারের ফাস্ট সেক্রেটারী জিসনু প্রসন্ন মূখার্জি, ওসমানী বিমানবন্দরের ম্যানেজার মো. হাফিজ আহমদ, উইমেন্স চেম্বারের পরিচালক বিউটি বর্মন, আসমা ইল হাসনা খান, নাজমীন আরা চৌধুরী, রুবা খানম, লুবনা ইয়াসমিন, সদস্য সচিব জাহেদুল ইসলাম লস্কর প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed