কলারোয়ায় ঘেরে বিষ, সাড়ে ৪ লাখ টাকার মাছ নিধন
জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় ঘেরে বিষ প্রয়োগ করে সাড়ে ৪ লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, সোমবার ভোররাতে উপজেলার মদনপুর গ্রামের মাঠে।
সকাল ১০টায় স্থানীয় লোকজন ওই ঘেরে মাছ মরে ভাসতে দেখে ঘের মালিকদের খবর দেয়। পরে ঘের মালিক মসফিকুর সরদার, মোস্তাফিজুর রহমান, আলমগীর হোসেন ওই ঘেরে গিয়ে দেখেন পান যে কে বা কারা শত্র“তা করে তাদের ঘেরে বিষ প্রয়োগ করে সাড়ে ৪লাখ টাকার মাছ নিধন করেছে। এছাড়া তারা সাংবাদিকদের আরো জানান, ওই ঘেরে চিতল, গাস কাফ, জাপানী পুটি, কাতলা, রুই, সিলপারসহ নানা ধরনের মাছ ছিলো। একই গ্রামের আব্দুর রাজ্জাক, আওরঙ্গজেব তুতা, আব্দসু সামাদ, লিটন হোসেন, কবিরুল ইসলাম এলাই, আশরাফুল তারুজ এর সাথে জমা জমি নিয়ে বিরোধ রয়েছে। ধারনা করা হচ্ছে তারা এই ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। বিষয়টি তাৎক্ষনিক ভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামকে জানানো হয়েছে।
Related News
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও একRead More



Comments are Closed