Main Menu

১৪দিনেও নিখোঁজ সেবিকার সন্ধান মিলেনি

সুনামগঞ্জ সংবাদদাতা : নিখোজের ১৪ দিন অতিবাহিত হওয়ার পরও সৌদি ফেরত সুনামগঞ্জের সেবিকার সন্ধান এখনো মিলেনি। সেবিকা বেগম (২৭) জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের মৃত আবিদ উল্লাহর কন্যা।
জানা যায়, গত ৩ মাস যাবত সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন তিনি। সেখানে কর্মরত থাকাবস্থায় মস্তিস্ক বিকৃতি ঘটলে কর্তৃপক্ষ তাকে দেশে পাটিয়ে দেয়। জি-৯৫১৭ সারজা-টু দুবাই ফ্লাইটে গত ১০ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় কর্মস্থল হতে দেশের উদ্দেশ্যে রওয়ানা হন ঐ মহিলা। কিন্তু মাঝপথে ফ্লাইট মিস হওয়ায় বিলম্বে ১৩ জুন এয়ার এ্যারাবিয়া প্লেনে শাহজালাল বিমান বন্দরে অবতরনের পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। সেবিকা বেগমের পাসপোর্ট নং BJ 0924145, ভোটার আইডি নং ৯০১২৯৫৭৯৪৭৪৩৮। কেউ তার সন্ধান পেলে মুক্তিযোদ্ধা আর্শ্বাদ আলী, গ্রাম কুলঞ্জ, থানা দিরাই, জেলা সুনামগঞ্জ মোবাইল নং ০১৭৮৭১৬০১৩৩,০১৭৪৬০৪৮৮৮৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed