এবারও হচ্ছে প্রাথমিক সমাপনী পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দেয়নি। ফলে চলতি বছর জেএসসি-জেডিসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, অষ্টম শ্রেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা চালু করে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিলের প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছে মন্ত্রিসভা।
বর্তমানে অষ্টম শ্রেণি শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জিএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবং পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা বাণিজ্য অর্থাৎ কোচিং বাণিজ্য নিরসন, খুদে শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবকসহ বিভিন্ন মহল। এরই মধ্যে গত ১৮ মে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা উন্নীত করার সিদ্ধান্তে সেই দাবি জোরালো হয়।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed